Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

সফটওয়্যারের যথাযথ ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

সৈয়দ মাহামুদ শাওন: Day-long training on the proper use of software

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে কারিগরি শিক্ষার ডিজিটাল ব্যবস্থাপনা আরও কার্যকর ও সহজ করতে DTE Stipend MIS সফটওয়্যারের যথাযথ ব্যবহার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ। সোমবার (২৪ নভেম্বর ২০২৫) চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৮টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল খায়ের আক্কাস আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক (উপসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, বগুড়া হাফিজুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক। প্রশিক্ষণ কর্মসূচির কোর্স কো-অর্ডিনেটর ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ সেলিম আহমেদ।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন আঞ্চলিক পরিচালক (উপসচিব), কারিগরি শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চল, বগুড়া হাফিজুর রহমান,চীফ ইন্সট্রাক্টর (টেক), ফুড, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ডঃ আরিফুল আলম,ইন্সট্রাক্টর (নন-টেক) হিসাববিজ্ঞান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট আজিজুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, DTE Stipend MIS সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের উপবৃত্তি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, গতি ও জবাবদিহিতা নিশ্চিত হবে। মাঠ পর্যায়ে সফটওয়্যার ব্যবহারে সক্ষম জনবল গড়ে তুলতেই এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা উল্লেখ করেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news