Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ ফেব্রুয়ারি ২০২৪
০৪:৫৫ পূর্বাহ্ন

চলতি পথে হঠাৎ মেট্রোরেল বন্ধ, ভেতরে আটকা অসংখ্য যাত্রী

অনলাইন ডেস্ক: Metrorail closed

চলতি পথে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়েছে মেট্রোরেল চলাচল। ফলে ভেতরে আটকা পড়া এবং দীর্ঘসময় ধরে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। তবে কী কারণে বন্ধ হয়েছে, এ বিষয়ে সুস্পষ্ট কারও কোন বক্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, শেওড়াপাড়া কাজীপাড়া এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের ক্যাবল ছিড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তবে অন্য একটি সূত্র দাবি করছে— উত্তরা থেকে মতিঝিলগামী পরপর দুটি ট্রেনের দুজন যাত্রী ইমার্জেন্সি সুইচে টিপ দেন। এর প্রভাব পড়ে গোটা মেট্রোরেলে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত চালু হয়নি ট্রেন চলাচল।

এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একজন কর্মকর্তা বলেন, আমরা ধারণা করছি— ইলেকট্রিক সাপ্লাইয়ে কোনো একটা সমস্যা হয়েছে। এটাকে ওসিএস স্ট্রিট করা বলে। যদি এটি হয়ে থাকে তবে তা রিস্টোর করতে অন্তত আধা ঘণ্টা সময় লাগবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news