Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পিপিরোজপুরে মাদক মামলায় নারীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক Woman sentenced to prison in drug case

পিরোজপুরে একটি মাদক মামলায় শারমীন আক্তার (৪৫) নামে এক নারীরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এছাড়া একই মামলায় আরও দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

একই মামলায় অপর আসামি মেহেদী হাসান মুন্নাকে (১৯) ১ বছর ৯ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ৩ হাজার টাকা জরিমানা এবং ইকতার জাহান তিশাকে (২২) ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও অনাদায়ে ২ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামি শারমীন আক্তার কাউখালী উপজেলা শিয়ালকাঠি গ্রামের মো. খলিলুর রহমানের স্ত্রী, মো. মেহেদী হাসান মুন্না (১৯) একই এলাকার মো. খলিলুর রহমানের ছেলে, ইকতার জাহান তিশা একই এলাকার শহিদুল্লাহ গাজীর স্ত্রী। তারা সবাই একই পরিবারের সদস্য।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারি কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ পিস ইয়াবা ও ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধারসহ তিনজনকে আটক করে। পরে একই বছরের ১৩ ফেব্রুয়ারি অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত একজনকে যাবজ্জীবনসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় এবং একজন আসামিকে খালাস দেন।

পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন জানান, একটি মাদক মামলায় প্রধান আসামি মো. শারমীন আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। বাকি দুই আসামিকে আলাদা আলাদা দণ্ডাদেশ দেন এবং একজন আসামিকে খালাস দেন। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news