Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৬ নভেম্বর ২০২৫ | ০২:২২ অপরাহ্ন

সৈকতে চাঁদাবাজ ধরলো ট্যুরিস্ট পুলিশ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ নভেম্বর ২০২৫

কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভ্রাম্যমাণ হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে দুই চাঁদাবাজকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। 

মঙ্গলবার রাত ১০টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয় জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

আটকরা হলেন মোহাজেরপাড়া এলাকার মোহাম্মদ আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইউনুছ (২০) ও লাইট হাউজ এলাকার মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে মো. সাহেদ (২৫)।

জিজ্ঞাসাবাদে তারা চাঁদা তোলার বিষয়টি স্বীকার করে জানায়, সোহাগ নামে এক ব্যক্তির নির্দেশে তারা এই কাজ করত।

প্রতিটি ভ্রাম্যমাণ দোকানদারের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হতো। যাতে তাদের বিরুদ্ধে কোনো অভিযান পরিচালনা না করা হয় সেজন্য প্রশাসনের বীচ কর্মীদের দেওয়া হতো চাঁদার টাকা।

অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন স্থানে একটি চক্র হকার ও দোকানদারদের কাছ থেকে চাঁদা আদায় করছে। চাঁদাবাজ যে দলেরই হোক, ছাড় নেই।

সৈকতে চাঁদাবাজ ধরলো ট্যুরিস্ট পুলিশ