Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ নভেম্বর ২০২৫
০৪:৩৪ অপরাহ্ন

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি National Livestock Week inaugurated

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে 'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি' স্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্টল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনার হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে 

 ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।  উদ্বোধনের পরে  মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও খামারিগণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, প্রাণিসম্পদ বিভাগে বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এসেছে পরিবর্তন। উদ্যোক্তা ও খামারিদের প্রণোদনা এবং সকল সুযোগ-সুবিধা প্রদানে প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তাকে আহ্বান জানান তিনি। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news