Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৬ নভেম্বর ২০২৫ | ০৭:০৭ অপরাহ্ন

ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি :- ২৬ নভেম্বর ২০২৫

রাজশাহীর বাগমারার উপজেলা সদরের ভবানীগঞ্জ দেউলা বাসস্ট্যান্ড মোড়  সংলগ্ন ডোবা থেকে তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২৬ নভেম্বর বুধবার দুপুরে ভাসমান লাশটি  উদ্ধার করে স্থানীরা।

শিশুটির নাম রুহি হোসেন (৩), সে  উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউয়া গ্রামের ইকবাল হোসেনের ছেলে। 

শিশুটির পারিবারিক সূত্র জানায় সকালে থেকে  রুহি নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে ডোবায় স্থানীয়রা রুহির ভাসমান লাশ দেখে  বাসায় দিলে লাশটি উদ্ধার করা হয়।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে নিহত শিশুর লাশের ময়না তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ছবি