Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হাসপাতালে গিয়ে জামায়াতের নায়েবে আমিরের খোঁজ নিলেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক Jamaat Nayeb Ameer sought information

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১টার দিকে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি ডা. তাহেরের খোঁজ-খবর নেন, তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান।

মির্জা ফখরুল ডা. তাহেরের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news