Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ নভেম্বর ২০২৫
০৯:৩৪ অপরাহ্ন

ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক: 1 arrested with heroin

রাজশাহী রেলওয়ে থানার আওতাধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন থেকে ২০ গ্রাম হেরোইনসহ এক জনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। ২৮ নভেম্বর  দিবাগত রাত ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশনে প্রবেশের সময় ‘ট’ বগির করিডোরে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা এক যাত্রীর দেহ তল্লাশি চালায় পুলিশ। এসময় তার পরিহিত কালো রঙের জিন্স প্যান্টের বাম পাশের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো পাউডার জাতীয় মাদক(হেরোইন) উদ্ধার করা হয়। 

রেল পুলিশ জানায়,উদ্ধারকৃত হেরোইনের ওজন পলিথিনসহ ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

আটক কৃতের নাম মোঃ আনারুল ইসলাম (৫০)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে।

রাজশাহী রেলওয়ে থানার ওসি বলেন,মাদক আইনে রাজশাহী রেলওয়ে থানায় মামলা নথিভুক্তি পরে ২৯ নভেম্বর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news