Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ০১ ডিসেম্বর ২০২৫ | ০৮:২০ অপরাহ্ন

নাচোল রেলওয়ে স্টেশন থেকে হেরোইনসহ আটক- ১

নিজস্ব প্রতিনিধ :- ০১ ডিসেম্বর ২০২৫

রাজশাহী রেলওয়ে থানাধীন নাচোল রেলওয়ে স্টেশনের উত্তরে কমিউটার ট্রেন থেকে ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা পুলিশ। 

সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুর পৌনে ১ টার দিকে  পরিচালিত এ অভিযানে ট্রেনের “চ” বগির  করিডোরে দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে হেরোইন গুলো  পায় পুলিশ। 

রেল পুলিশ জানায়,তল্লাশির সময় আটক কৃতের  পরিহিত ছাই রঙের জিন্স প্যান্টের ডান পকেট থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো পাউডার জাতীয় মাদকদ্রব্য (হেরোইন) উদ্ধার করা হয়। পলেথিনসহ ওজন ১০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ টাকা।

আটক ব্যক্তির নাম মোঃ সানাউল্লাহ ওরফে মুকুল (৫৩)। সে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার যাদুনগর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর থানার জোত মোহন গ্রামে বসবাস করেন।

ঘটনার বিষয়ে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(খ) ধারায় মামলা হয়েছ।যার নং-০১, তারিখ ০১/১২/২০২৫)। রুজু করা হয়েছে। 

ছবিঃ- বিজয় বাংলা নিউজ