চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ঈদগাহ মাঠ থেকে সংঘবদ্ধ একটি ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতি কালে তাদের আটক করা হয়।
রবিবার (৪ ফেব্রুয়ারি) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পুলিশ তাদের আটক করে। রোববার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।
তারা হলেন,শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউপির শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী(২২),গুদু আলীর ছেলে মিলম (২৫),এবাদুল হকের ছেলে সানাউল (১৯),শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯), মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি (১৯) ও ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।