Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ ডিসেম্বর ২০২৫
১২:২৮ অপরাহ্ন

স্কুল গেটের তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন

অনলাইন ডেস্ক ইউএনও Kausar Hamid

আন্দোলনরত সহকারী শিক্ষকদের স্কুলের গেটে দেওয়া তালা ভেঙে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করলেন কলাপাড়ার ইউএনও কাউছার হামিদ। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কলাপাড়া পৌরসভার মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙে শিক্ষার্থীদের পরীক্ষা শুরু করেন তিনি। এসময় শিক্ষার্থীসহ অসংখ্য অভিভাবক ও দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত তিন দিন সহকারী শিক্ষকদের কর্মবিরতি চললেও প্রধান শিক্ষকরা পরীক্ষা চালিয়ে আসছিলেন। কিন্তু বুধবার (৩ ডিসেম্বর) আন্দোলনরত শিক্ষকরা শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ঝুলিয়ে দেন। বাকিসব স্কুলেও পরীক্ষা সম্পন্নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ নিশ্চিত করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিদা বেগম জানান, পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news