
বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া ও ধানের শীষে ভোট চাইলেন ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের সমর্থকরা । বৃহস্পতিবার দিনব্যাপী রহনপুর খোয়াড়, বড়বাজার, স্টেশন বাজার, উপজেলা চত্বরসহ বিভিন্ন স্থানের মানুষের দ্বারে দ্বারে দোয়া ও ধানের শীষের ভোট চাইলেন তারা ।
এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেন। সে সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, মোসাদ্দেক হোসেন তুষার, শাজাহান পুতুলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।