Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বদলগাছীতে রাত পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের জনসংযোগ

প্রতিনিধি বদলগাছী(নওগাঁ):- Fazle Huda Babul

৪৮/নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল গভীর রাত পর্যন্ত বদলগাছীর বিলাশবাড়ি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোতে ব্যাপক জনসংযোগ করেন।

শুক্রবার ৫ ডিসেম্বর সকাল থেকে রাতের এই জনসংযোগ কর্মসূচিতে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, স্থানীয় সমস্যা শোনেন এবং ভবিষ্যৎ উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির অঙ্গীকার তুলে ধরেন।৪৮/নওগাঁ-৩ (বদলগাছী–মহাদেবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল শক্তি, আর জনগণের আস্থা ও ভালোবাসাই ভবিষ্যৎ রাজনীতির ভিত্তি। তিনি, ধর্ম বর্ণ নির্বিশেষে আপোষহীন দেশনেত্রী,তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মাতা ও বিএনপি'র চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তির জন্য সকলের দোয়া চান।

জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন  বিলাশবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম,বদলগাছী উপজেলা বিএনপি সহ সভাপতি রেজাউন নবী স্যান্ডো, বদলগাছী উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও বিলাসবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম কেটু,

 এ ছাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসংযোগে অংশ নেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news