Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ এর ৭ম তাফসীরুল কোরআন মাহফিল

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Dr. in Peta Saudagar Para, Ward No. 6 of Cox's Bazar Municipality

কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পেতা সওদাগর পাড়ায় ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদ (ইছালে সওয়াবের উদ্দেশ্যে) ৭ম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল এলাকার মাঠে ২ দিনব্যাপি আয়োজিত মাহফিলের সমাপনী দিন (২য় দিন) প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট ধর্মীয় আলোচক, টেলিভিশন ব্যক্তিত্ব, ঢাকা খানকা শরীফ সেন্টার জামে মসজিদের খতীব হযরত মাওলানা ফয়জুল্লাহ্ ফয়সাল।

ডা: বেলায়েত হোসেন চৌধুরী স্মৃতি পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী লিয়াকত আলী চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল।

বিশেষ মেহমান ছিলেন রংপুর থেকে আগত ইসলামী আলোচক হযরত মাওলানা সামিউল ইসলাম ফারুকী।

১ম দিনে প্রধান মেহমান ছিলেন ঢাকা থেকে আগত মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস। বিশেষ মেহমান ছিলেন কক্সবাজারের হযরত মাওলানা হাফেজ আবুল ফয়েজ আনসারী।

মাহফিলে আরো আমন্ত্রিত মেহমান ও স্থানীয় অনেক আলোচক তাদের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। কলরবসহ অন্যান্য শিশু শিল্পীরা হাম'নাত ও ইসলামী সংগীত পরিবেশন করেন।

উল্লেখ্য, মাহফিলের এবার উপস্থিতি ছিলো চোখে দেখার মতো। মাঠ পরিপূর্ণ হয়ে সড়কেও অবস্থান নিতে দেখা যায় ধর্মপ্রাণ মুসল্লীদের। মহিলাদের জন্য ছিলো পৃথক ব্যবস্থা। সবশেষে দেশ, জাতি ও মুসলিম বিশ্ব জাহানের শান্তি কামনায় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়। তোবারক বিতরণের মধ্যদিয়ে মাহফিল শেষ হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news