Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

মায়ের হাত ধরে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় প্রাণ গেল শিশুর

অনলাইন ডেস্ক Child dies after being run over by bus

চাঁদপুরে মায়ের হাত ধরে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টায় চাঁদপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের চাপায় মহামায়া পশ্চিম বাজার সংলগ্নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে স্থানীয়রা।

শিশু মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে। সে ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয়রা জানান, মায়ের হাত ধরে মক্তবে যাচ্ছিল ছেলে মাহফুজ। হঠাৎ হাত ছেড়ে দৌড়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারগামী সৌদিয়া বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মাহফুজের।

চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। শিশু মাহফুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news