Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৫ ফেব্রুয়ারি ২০২৪
০৫:০০ পূর্বাহ্ন

মিয়ানমারের ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত ২

অনলাইন ডেস্ক 2 killed in mortar shell fired by Myanmar

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৪৫) নামের এক বাংলাদেশি নারী ও নবী হোসেন নামের এক রোহিঙ্গা (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপর আড়াইটার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। ওই রোহিঙ্গা ব্যক্তি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

আরও পড়ুন:>> সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে আসা মর্টারশেলের আঘাতে দুইজন নিহত হয়েছেন। ফোর্স নিয়ে ঘটনাস্থলের দিকে যাচ্ছি। বিস্তারিত পরে জানাতে পারব।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ান হোসেন ঢাকা পোস্টকে জানান, দুপুরে ভাত খাওয়ার সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টারশেলের আঘাতে ঘটনাস্থলেই তারা মারা যান।

এদিকে নিহত হোসনে আরার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আর নিহত রোহিঙ্গা শ্রমিকের মরদেহ এখনো ঘটনাস্থলে পড়ে আছে বলে জানান স্থানীয়রা। ঘটনার পর র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news