
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর পদত্যাগের পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার রয়টার্সকে হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তার সম্পর্ক তাকে 'অপমানিত বোধ' করাচ্ছে।
৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি বলেন, নির্বাচনের আগে তার দায়িত্ব পালন করা উচিত, তবে নির্বাচন পর পদত্যাগের জন্য তিনি আগ্রহী।
রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ড. ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিভিন্ন বাংলাদেশি দূতাবাস থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে, যা তার মধ্যে অপমানের অনুভূতি তৈরি করেছে।