Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : 2 drug dealers arrested

কক্সবাজারে যৌথ অভিযানে ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১১ ডিসেম্বর বিকালে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) গোপন সংবাদ পায় টেকনাফ সদর  ইউনিয়নের তুলাতুলি ঢাকাইয়া বিল্ডিংয়ের পশ্চিম পাশে টেকনাফ টু কক্সবাজারগামী মেরিন ড্রাইভ পাকা রাস্তার উপর কিছু মাদক কারবারি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে আভিযানিক দল অভিযান পরিচালনা করে এসব ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতার মাদক কারবারিরা হল মোহাম্মদ আলী (৩৪), পিতা-মৃত জালাল আহমেদ, লেংগুর বিল, তুলাতুলি, ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর ও মোঃ ইলিয়াছ (২৯) (রোহিঙ্গা), পিতা-মৃত বাবু মিয়া, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-বি/১, এফসিএন-৫০২৩২০, উখিয়া বর্তমান-তুলাতুলি (নূর বশর এর বাড়ি), ৩নং ওয়ার্ড, টেকনাফ সদর। 

উদ্ধার ইয়াবাসহ গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news