Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

নিয়ামতপুরে ৩ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Power supply cut off for 3 hours

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে আগামীকাল  শনিবার (১৩ ডিসেম্বর)  এলাকাভেদে তিন ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।   নিয়ামতপুর গ্রীড উপকেন্দ্রের ৩৩কেভি বাসবার বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে ।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম)  মোহম্মদ মেশবাহুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার ভাবিচা, নিয়ামতপুর সদর,রসুলপুর, পাঁড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ  বন্ধ থাকবে। আর দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাজীনগর ও চন্দননগর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

ডিজিএম  মোহম্মদ মেশবাহুল হক জানান, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলাকাভেদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news