Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাকের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসমূহ পরিদর্শন

আবুল কালাম আজাদ:- Farid Ahmed

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহম্মেদ বাৎসরিক পরিদর্শনের অংশ হিসেবে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ রেলস্টেশনসমূহ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সান্তাহার জংশন, সাহাগোলা, হেলালিয়া হাট, রানিনগর, আত্রাই, মাধনগর, নাটোর, আব্দুলপুর জংশন এবং ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট স্টেশনগুলোর প্ল্যাটফর্ম, স্টেশন ভবন, রেললাইন, সিগন্যালিং ব্যবস্থা, ইয়ার্ড, ট্রেন চলাচল ব্যবস্থাপনা ও যাত্রীসেবার সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়।

পাশাপাশি যাত্রী নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সময়ানুবর্তিতা এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম ফরিদ আহম্মেদ। তিনি যাত্রীবান্ধব সেবা নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রেল পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news