বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ প্রধান, অতিরিক্ত আইজিপি মো: মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর কার্যক্রমের প্রশংসা করেছেন। কক্সবাজার সফরকালে তিনি ব্যস্ত সময় কাটান। অংশগ্রহণ করেন কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজনে।
গতকাল কক্সবাজার আগমনকালে ট্যুরিস্ট পুলিশ প্রধানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন এর অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। সাথে ছিলেন নবাগত পুলিশ সুপার।
কক্সবাজার সফর সময়ে বিশেষ কল্যাণ সভায় ট্যুরিস্ট পুলিশ প্রধান কক্সবাজার টুরিস্ট পুলিশ অফিসার ফোর্সদের সমস্যা সমূহ শুনেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরে ট্যুরিস্ট পুলিশ প্রধান কক্সবাজার পর্যটন শিল্পের বিকাশে চ্যালেঞ্জ সমূহ কিভাবে মোকাবেলা করা যায় এ বিষয়ে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, ট্যুরিস্ট পুলিশ প্রধান স্যারের কক্সবাজার সফর ছিলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অনেক প্রয়োজনীয় দিকনির্দেশনা তিনি দিয়ে গেছেন।