Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ ডিসেম্বর ২০২৫
০৩:৪৯ অপরাহ্ন

নিয়ামতপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Great Victory Day

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে । 

দিবসটি  উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে  শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও সর্বস্তরের মানুষ।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। পরে মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে সকাল নয়টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। 

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news