Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ঈশ্বরদী বিজয়স্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান, উত্তেজনা

অনলাইন ডেস্ক Great Victory Day

পাবনার ঈশ্বরদীতে মহান বিজয় দিবসে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর ‘জয়বাংলা’ সহ নানা স্লোগান দেন মুক্তিযোদ্ধারা। স্লোগানের পরপরই ঘটনাস্থলে থাকা এক মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করে কতিপয় ব্যক্তি। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর শহরের আলহাজ্ব মোড় বিজয়স্তম্ভে এ ঘটনা ঘটে।

জানা যায়,  ঈশ্বরদী উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সকাল ৯টার দিকে আলহাজ মোড় বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করতে যায় একদল বীরমুক্তিযোদ্ধা। পুষ্পমাল্য অর্পণের পর বীরমুক্তিযোদ্ধারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস উপলক্ষে ‘জয় বাংলা’ সহ নানা স্লোগান দেন । স্লোগান শেষে কতিপয় ব্যক্তি মনোয়ার হোসেন মুকুল নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তিনি বীরমুক্তিযোদ্ধা কোরবান আলী ছেলে। এ নিয়ে সাময়িক উত্তেজনা দেখা দেয়।

মুক্তিযুদ্ধকালীন ঈশ্বরদী অঞ্চলের কোম্পানী কমান্ডার কাজী সদরুল হক সুধা বলেন, ‘বীরমুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিতেই পারে। জয় বাংলা স্লোগান আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের শ্লোগান না। জয়বাংলা স্লোগান আওয়ামী লীগ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। এ স্লোগান মহান মুক্তিযুদ্ধের স্লোগান, এই স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান। তাছাড়া আমরা শুধু জয় বাংলা স্লোগান দিয়েছি, জয় বঙ্গবন্ধুতো বলেনি। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাই না। স্লোগান দেয়ার পর কতিপয় ব্যক্তি আমাদের একজন মুক্তিযোদ্ধার সন্তানকে লাঞ্ছিত করেছে যা অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, বিজয় স্তম্ভে  জয়বাংলা স্লোগানের বিষয়টি শুনেছি। এ নিয়ে বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ দেয়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news