
বাংলাদেশ রেলেওয়ে রেলভবন ঢাকা,পশ্চিমাঞ্চলল ও পূর্বাঞ্চলে প্রতিবছরের ন্যায় এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে।হচ্ছে মহান বিজয় দিবস। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই এই ধরনের আয়োজন করে থাকে বাংলাদেশ রেলওয়ে।
১৬ ডিসেম্বরের প্রথমক্ষণে মহান বিজয় দিবসে স্বাগত জানাতে দেশের সব লোকোশেডে একযোগে লোকোমোটিভ হুইসেল বাজিয়ে ব্যতিক্রম ধর্মী শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ রেলওয়ে।
১৫ডিসেম্বর দিবাগত রাত ঠিক ১২টা ০০ মিনিটে দেশের সকল লোকোশেডে সকল সচল লোকোমোটিভে ১ মিনিট হুইসেল বাজানো হয়।
এছাড়া ফুল ও পতাকা দিয়ে সাজানো হয় লোকোমোটিভ গুলো।
রেলভবন ঢাকা:-
১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে ঢাকা শাজাহান রেলওয়ে কলোনী মাঠে আয়োজন করা হয় আলোচনা সভা ও শিশুদের মধ্যে খেলাধুলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস আমাদের সকলের জন্য গর্বের, আর বর্তমান প্রজন্মকে এ ইতিহাস জানানোই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বিজয় দিবসের তাৎপর্য ও শিশুদের মধ্যে দেশপ্রেম উদ্দীপিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
বাংলাদেশ রেলওয়ে প্রতিদিনের কাজের পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে, যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি জীবন্ত রাখা যায়।
পশ্চিমাঞ্চল রেলওয়ে:-
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস ও বাংলাদেশের ৫৫ তম জন্ম দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচি মধ্যপ ভোর ৬:৫০ মিনিটে রাজশাহী রেলভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এর পর মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহী রেল স্টেশনে চত্বর থেকে একটি বিজয় র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা ও বিজয় দিবসের ব্যানার হাতে নিয়ে দেশপ্রেমমূলক স্লোগান দেন। র্যালিটি স্টেশন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় স্টেশন চত্বরে এসে শেষ হয় এবং স্টেশন ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮ টায় স্টেশন ভবনের দ্বিতীয় তলায় ভিভিআইপি বিশ্রামাগারে আলোচনা সভাশেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
সকল অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও নিরাপত্তা কর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হবে বিজয় দিবসের প্রকৃত অঙ্গীকার। একটি জাতীয় গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠান হিসেবে রেলওয়েকে আরও আধুনিক, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সংক্ষিপ্ত আয়োজনের মধ্য দিয়েও মহান বিজয় দিবসের গৌরব, আনন্দ ও দেশপ্রেমের চেতনা উপস্থিত সকলের মাঝে ছড়িয়ে পড়ে।
পূর্বাঞ্চল রেলওয়ে:-
মহান বিজয় দিবস উদযাপনকে ঘিরে পূর্বাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ চট্টগ্রাম রেল স্টেশনে বিশেষভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির উদ্বোধন করেন মহা ব্যবস্থাপক (পূর্ব) মোঃ সবুক্তগীন, এবং এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু, অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ সহ রেলওয়ের চিফ মেডিক্যাল অফিসার, ডিভিশনাল মেডিক্যাল অফিসার, স্টেশন ম্যানেজার, সহকারী পরিদর্শকসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।
উক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষ মানবিক সেবার পাশাপাশি জাতীয় ঐক্য ও সামাজিক চেতনা জাগরণের গুরুত্ব তুলে ধরেছে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রক্তদান করে তাদের মানবিক দায়িত্ব পালন করেছেন এবং মহান বিজয় দিবসের তাৎপর্য উদযাপনের মাধ্যমে দেশপ্রেম ও সমাজসেবার বার্তা প্রকাশ করেছেন।