Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৭ ডিসেম্বর ২০২৫
০৮:১৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Great Victory Day

চলো সুশিক্ষার সন্ধানেদেশের কল্যাণে ৫৪ বছর মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বৈকালে মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়  স্টুডেন্ট ডেভলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরুল হোদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং পার্বতীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

আরোও উপস্থিত  ছিলেন আহসানুল্লাহ হল বুয়েটের  সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ, মৃধাপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন, পৃষ্ঠাপোষকতায় গ্রীন বাংলা এগ্রোভেট লিমিটেড রবিউল ইসলাম, সহযোগিতায় সিহাবুল হোদাসহ অন্যান্যরা। ফাইনাল খেলায় দায়েমপুর বনাম ঝলখোর অংশগ্রহণ করেন। চার উইকে দায়েমপুর জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ দায়েমপুর দলের শাকিব ঘোষণা করেন।    


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news