Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে ডলফিন ড্রিংকিং ওয়াটার লাইসেন্সবিহীন ও নানা অনিয়ম

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Dolphin Drinking Water is unlicensed and has various irregularities

বিএসটিআই, কক্সবাজার ও কক্সবাজার জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। 

বুধবার ১৭ ডিসেম্বর পরিচালিত মোবাইল কোর্টে কক্সবাজার পৌরসভার ঝাউতলা ১নং গলির 'ডলফিন ড্রিংকিং ওয়াটার' প্রতিষ্ঠানকে সিএম লাইসেন্সবিহীন 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' উৎপাদন, বিক্রয় ও বাজারজাত এবং পণ্যের মোড়কে বিএসটিআইয়ের মান লোগো ব্যবহার করার অপরাধে 'বিএসটিআই আইন-২০১৮' এর সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ২৫,০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

কক্সবাজার সদরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া বিনতে আফসার এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই, কক্সবাজার এর নাঈর আউসাফ রহমান, ফিল্ড অফিসার (সিএম) ও এসএম রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।

বিজয়বাংলাকে জানানো হয়, জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজার এর এরূপ অভিযান অব্যাহত থাকবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news