Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৩:১৪ অপরাহ্ন

'শের আলী' হত্যার পরিকল্পনাকারী আজিজ রমনা থেকে গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৮ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের আলোচিত মোঃ শের আলী হত্যাকান্ডের পরিকল্পনাকারী ও অন্যতম আসামি আজিজুর রহমান (২৪) র‌্যাব-১৫ এবং র‌্যাব-৩ এর যৌথ অভিযানে ডিএমপির রমনা থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে। 

বিজয়বাংলাকে র‌্যাব জানিয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতায় বিগত ২৬ নভেম্বর বিকেলে শের আলী মহেশখালী থানার সাপমারার ডেইল জামে মসজিদ হতে আসরের নামাজ আদায় করে পায়ে হেটে নিজ বাড়ি যাওয়ার পথে ৭/৮ জন অবৈধ অস্ত্রধারী শের আলীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র কিরিচ, দা, ছোরা, লোহার রড, হাতুড়ি ও লাঠি-সোটাসহ আক্রমণ করে। তাকে হত্যার উদ্দেশ্যে ছোরা দিয়ে মাথার ডান পাশে রগ ও হাড় কাটা গুরুতর জখম করে এবং লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। তখন দুর্বৃত্তরা হাতে থাকা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করে জখম করে। শের আলীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে রেফার করেন। চমেকে চিকিৎসাধীন অবস্থায় শের আলী বিগত ২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 

এই ঘটনায় মহশেখালী থানায় নিহতের ছেলে বাদী হয়ে এদিন হত্যা মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতারে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামিরা সুকৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে।

এরই ধারাবাহিকতায় বুধবার তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫ ও র‌্যাব-৩ এর যৌথ আভিযানিক দল ডিএমপি, ঢাকার রমনা থানাধীন মৎস্য ভবন চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে শের আলী হত্যা মামলার ঘটনায় ওতপ্রোতভাবে জড়িত এজাহার নামীয় ৩নং আসামি আজিজুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আজিজুর রহমান (২৪), মহেশখালীর ধলঘাটা ৯নং ওয়ার্ড সাপমারার ডেইলের মৃত কাশেম আলীর পুত্র।

গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে ডিএমপির খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।


'শের আলী' হত্যার পরিকল্পনাকারী আজিজ রমনা থেকে গ্রেফতার