Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পুলিশের বাধায় পণ্ড রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: Indian High Commission office siege program

রাজশাহীতে মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা নারাইয়ে তাকবির, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত সহ বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ কোরলে, আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সাথে তাদের ধ্বস্তাধস্তি শুরু হয়।

আন্দোলনকারীরা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ এই কর্মসূচির ডাক দেয়। সেখানে মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।

অন্যদিকে এ সময়, নিজেকে রাজশাহীর এনসিপির নেতা দাবি করা বিতর্কিত সোয়াইব আহমেদে পুলিশকে উত্তেজিত করার জন্য পুলিশের সাথে মারমুখী আচরণ ও অশ্লীল ভাষায় শ্লোগান দেন। তিনি পুলিশকে স্বৈরাচার আঃলীগের পুলিশ আখ্যাদিয়ে মিছিল কারিদের পুলিশের উপর চড়াও হওয়ার জন্য উত্তেজিত করার চেস্টা করেন।

এই সোয়াইবের বিরুদ্ধে রাজশাহীতে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকান্ডসহ বহু বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ রয়েছে।

১লা ডিসেম্বর সোমবার বিকেলে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির সংবাদ সম্মেলনে যাওয়া সাংবাদিকদের কক্ষে তালা মেরে আটকে রাখার হুমকি দেন জাতীয় যুবশক্তির সোয়াইব আহমেদ।

ওই ঘটনার পর সাংবাদিকেরা তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সোয়াইব ও তাঁর সঙ্গীরা দৌড়ে বাইরে চলে যান।

এছাড়া, সুয়াইবের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্টের পর রাজশাহী নগরের আসাম কলোনিতে দুই নারীকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজশাহী স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন থামাতে ঢিল মারারও অভিযোগ রয়েছে।

 ভারতীয় হাইকমিশন ঘেরাওয়ের সময় জোহরের নামাজের সময় হলে আন্দোলন কারীরা ঘটনাস্থলেই নামাজ আদায় করেন।

এ বিষয়ে আরএমপির (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, আমরা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাঁদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news