Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৫:১৪ অপরাহ্ন

নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫

'দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মুর্শিদা খাতুন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মেসবাহুল হক, সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমানসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী,  গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আলোচনা সভায়  বক্তারা বিদেশ গমন ব্যক্তিদের কোন ঝামেলা ছাড়া, দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সাইকে অবগত করেন।


নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।