Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৮ ডিসেম্বর ২০২৫ | ০৬:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গৌরবময় ৫৫ বছর পূর্ণমিলনী গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৮ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ঐতিহ্য ও গৌরবময় ৫৫ বছর পূর্ণমিলনী গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী বড়দাদপুর খালেদ আলী মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে । সকালে একটি আনন্দ র‍্যালি বেরিয়ে এলাকার বিভিন্ন গ্রাম ঘুরে একই স্থানে আলোচনা সভায় যোগদান করেন। অত্র প্রতিষ্ঠানের  আয়োজনে সভাপতিত্ব করেন ৪নং পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন চেরাডাঙ্গা অবসর প্রাপ্ত জেলা জাজ মোঃ মোজাহার হোসেন। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর মাইনুল হক, বুয়েট আহসানুল্লাহ হলের   সাবেক ভিপি ইঞ্জিনিয়ার এমদাদুল হক মাসুদ, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আক্তারুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডাঃ আব্দুল সুবহান, নাটোর সরকারি কলেজ অধ্যক্ষ মেজবাহুল আলমসহ অন্যান্যরা। বক্তব্য শেষে গুণীজনদের সংবর্ধনা হাতে তুলে দেন অতিথিবৃন্দরা। ৫৫ বছর গৌরবময় গৌরবময় উপলক্ষে ৫৫ টি পুরস্কার নিয়ে লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে  এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 


চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ঐতিহ্য ও গৌরবময় ৫৫ বছর পূর্ণমিলনী গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।