Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ ডিসেম্বর ২০২৫
০৪:৫১ অপরাহ্ন

বাঁকখালী নদীর তীরে মিলল যুবকের মরদেহ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : The body of a young man

কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর মোহনা থেকে  যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পশ্চিম উমখালী এলাকার বাঁকখালী নদীর মোহনায় ভেসে আসা একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল্লাহ ভুট্টো জানান, সকালে স্থানীয় লোকজন নদী তীরবর্তী সবজি ক্ষেতে কাজ করতে এলে মরদেহটি দেখতে পায়, পরে আমরা বিষয়টি পুলিশকে অবহিত করি। নদীর জোয়ারে হয়তো ভেসে এসেছে, মরদেহের পকেটে দুইটি মোবাইল ছিল যা পুলিশ হেফাজতে নিয়েছে।

প্রায় তিন ঘন্টা পর সকাল ১১টার দিকে মরদেহের সাথে উদ্ধার হওয়া মোবাইলে থাকা সীমের তথ্য পর্যালোচনা করে প্রাথমিক পরিচয় শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্যানুযায়ী, নিহত যুবকের নাম মিনহাজ উদ্দিন তুষার (৩৫)। তার পিতার নাম ছৈয়দ নুর।

বিজয়বাংলা নিউজের সাথে ফোনালাপে ঘটনাস্থলে আছেন জানিয়ে সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ভুঁইয়া ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা।

তারা বলেন, পুলিশ ও পিবিআইয়ের একটি টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে, প্রাথমিক পরিচয় মিলেছে। কিভাবে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news