Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ ডিসেম্বর ২০২৫
০৯:১৪ অপরাহ্ন

গণধোলাই খাওয়া ছাত্রলীগ নেতা মেরাজের নামে অস্ত্র ও বিষ্ফোরক মামলা

নিজস্ব প্রতিনিধি:- Arms and explosives case

নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইরফান খান মেরাজকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর, পুলিশ তার বিরুদ্ধে অস্ত্র,বিস্ফরক ও হত্যার ধারাসহ ১০টি ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরন করেন।

শনিবার (২০ ডিসেম্বর)দিবাগত রাতে মহানগরীর রানীবাজার এলাকা থেকে জুলাই যোদ্ধারা তাকে আটক করে।

জানাগেছে গণঅভ্যুত্থানের পর থেকে সে পলাতক ছিল। শনিবার রাতে তাকে রানীবাজার এলাকায় জুলাই যোদ্ধারা দেখতে পেলে তাকে ধরে গণধোলাই দিতে থাকেন। এসময় টহলরত পুলিশ দেখতে পেয়ে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যান।

এসময় উত্তেজিত জুলাই যোদ্ধারা  বোলতে থাকেন,এরাই দেশের শত্রু। দেশকে এই নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ আওয়ামীলীগরাই অস্থির করে রেখেছে। এছাড়া ওসমান হাদির মতো দেশপ্রেমিকদের গোপনে গুলি করে হত্যা করছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন, রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম। তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের উপগ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইরফান খান মেরাজকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় গ্রেফতার করা হয়েছে। তার ওপর অস্ত্র ও বিষ্ফোরক আইনের ১০টি ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news