Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৩ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

হজ প্যাকেজের অবশিষ্ট টাকা ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে

অনলাইন ডেস্ক The remaining amount of the Hajj package must be deposited by December 31.

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট টাকা জমা দিতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমে ২০২৬ সালের হজে প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিদের এ অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে সোমবার মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি হয়।

এতে বলা হয়, ‘মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারিকৃত পত্র এবং হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রাথমিক নিবন্ধনকৃত হজযাত্রীকে প্যাকেজ মূল্যের সমুদয় অর্থ ৩১ ডিসেম্বরের মধ্যে আবশ্যিকভাবে জমা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। এ অবস্থায় হজ ২০২৬ এর যেসব হজযাত্রী নির্বাচিত প্যাকেজের সম্পূর্ণ অর্থ জমা প্রদান করেননি তাদের অবশিষ্ট সমুদয় অর্থ জমা প্রদান নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো’। এ সময়ের মধ্যে কোনো নিবন্ধিত হজযাত্রী প্যাকেজের অবশিষ্ট টাকা জমা প্রদান না করলে সেই হজযাত্রীর হজে গমন অনিশ্চিত হয়ে পড়বে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news