Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১২:২৪ অপরাহ্ন

অস্বাস্থ্যকর খাবারে মদিনা হোটেল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় মা ফার্মেসিকে জরিমানা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৪ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় উপজেলা প্রশাসনের  মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।

২৩ ডিসেম্বর ২০২৫ অভিযানে ইলিশিয়া বাজারের মদিনা হোটেলে রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মালিককে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

এছাড়া লাল ব্রিজমোড়ের মা ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখার অপরাধে মালিককে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। 

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর একটি বিশেষ টিম সাথে ছিলেন।

বিজয়বাংলা নিউজকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব জানান, জনস্বার্থে এরুপ অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে ক্রেতাদের সাথে কোন ঠকবাজি চলবে না। সর্বোচ্চ সর্তকতায় ব্যবসা পরিচালনা করতে হবে।

অস্বাস্থ্যকর খাবারে মদিনা হোটেল ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় মা ফার্মেসিকে জরিমানা