Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

'ক্যান্সার আক্রান্তের খবর শুনে মর্মাহত ও দুঃখিত': ঋষি সুনাক

অনলাইন ডেস্ক: Sage Sunak

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, রাজা চার্লসের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে তিনি মর্মাহত ও দুঃখিত। তিনি বলেন, আমি কৃতজ্ঞ যে অসুস্থতার প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে। আশা করছি রাজা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। খবর বিবিসি।

ঋষি সুনাক বলেন, তিনি রাজা চার্লসের সাথে স্বাভাবিকভাবেই নিয়মিত যোগাযোগ রাখছেন।

রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।

 কট/বি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news