Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রামগঞ্জে বাঁশ দিয়ে পিটিয়ে স্বামীকে হত্যা, স্ত্রীসহ আটক ৩

অনলাইন ডেস্ক: Kill the husband

লক্ষ্মীপুরের রামগঞ্জে কোহিনুর বেগম নামে এক নারী তার স্বামী আবুল বাশারকে (৫৫) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন। আটককৃত অন্যরা হলেন, নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সঙ্গে তার স্ত্রী কোহিনুরের পরকীয়া রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সঙ্গে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করতে শুরু করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত বাশারের ভাতিজা বাহার উল্যাহ জানান, বাঁশের আঘাতে তার চাচা বাশার অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানাই। 

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। 

কট/বি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news