Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ ডিসেম্বর ২০২৫
০৩:১০ অপরাহ্ন

ঘন কুয়াশায় শীতের দাপট অব্যাহত ॥ আরও ৫দিন কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক the weather

আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া থাকলেও উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে সারাদেশে ঘন কুয়াশার সঙ্গে শীতের দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

তিনি আরও জানান,  ২৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news