Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক: Huge cache of weapons including foreign pistols recovered

রাজশাহীর তানোরে র‍্যাব-৫ এর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ ডিসেম্বর দিবাগত রাত  ১২টা ৩০ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি বিশেষ অপারেশন দল পৃথক তিনটি স্থানে এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব -৫ সূত্রে জানা যায়, জেলার তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এন্তাজ আলীর বসতবাড়ির গোয়ালঘরের পেছনে রান্নার লাকড়ির নিচে, একই এলাকার আব্দুস সোবাহানের বসতবাড়ির  খড়ি রাখার ঘরের খড়ির নিচে এবং জয়নাল নামের অপর এক ব্যক্তির বসতবাড়ির  খড়ি রাখার ঘরের খড়ির নিচে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ০১টি কাঠের হাতলযুক্ত বিদেশি পিস্তল (যার গায়ে ইংরেজিতে ‘MADE IN USA 7.0-5 MM’ লেখা রয়েছে), ০২টি সিলভার রঙের খালি ম্যাগাজিন, ০৫ রাউন্ড পিস্তলের গুলি, ১২টি শর্টগানের গুলি, ০৪টি পাইপগান এবং ০৬টি চিকন পাইপসহ অস্ত্র তৈরির বিভিন্ন খুচরা যন্ত্রাংশ।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত পিস্তল ও গোলাবারুদ সম্পর্কে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা এর মালিকানা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news