Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অনলাইন ডেস্ক: an accident

সিরাজগঞ্জে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ-সয়দাবাদ-ঢাকা মহাসড়কের পাইকপাড়া ঠাকুরটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থল থেকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সয়দাবাদের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তারা শহর থেকে সয়দাবাদমুখী একটি ট্রাকের নিচে চাপা পড়েন।

পরে তাদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহত দুইজনের মরদেহ হাসপাতালে আছে।

কট/বি

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news