Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ট্রেনের নামাজ কামরা থেকে হিরোনসহ আটক ১

নিজেস্ব প্রতিবেদক: 1 arrested along with heroin

রাজশাহী রেলওয়ে থানাধীন হরিয়ান রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হে/রোইনস/হ একজন মা/দক কারবারিকে আট/ক করেছে ডিবি পাকশী রেলওয়ে জেলা পুলিশ।

ডিবি সূত্র জানায়, সোমবার  (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে প্রবেশকালে ট্রেনটির ইঞ্জিনের পাশে অবস্থিত নামাজের বগিতে অভিযান চালানো হয়। এ সময় বগির ভেতরে বসে থাকা এক ব্যক্তির কাছে থাকা ‘মা গার্মেন্টস’ লেখা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি সাদা পলিথিন প্যাকেটে পাউডারজাতীয় মাদ/ক উদ্ধার করা হয়।

পরে পরীক্ষা-নিরীক্ষায় উদ্ধারকৃত মাদ/কটি হেরো/ইন বলে নিশ্চিত হয়। পলিথিনসহ উদ্ধারকৃত হেরো/ইনের ওজন ২০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।আ/টক ব্যক্তি মোঃ রবিউল হোসেন (৩৪)। তিনি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার জিন্না নগর গ্রামের মোঃ ফুয়াদ আলীর ছেলে।

ডিবি পাকশী রেলওয়ে জেলা পুলিশ জানায়, এ ঘটনায় মাদ/কদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

রেলপথে মা/দক পাচার রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news