Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ ডিসেম্বর ২০২৫
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

'জনতা কুরিয়ার সার্ভিস' থেকে যৌন উত্তেজক ঔষধ জব্দ

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Sexual stimulants seized from 'Janata Courier Service'

কক্সবাজারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা মানব স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ অবৈধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের একটি টিম।

গতকাল বিকেলে চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কোচপাড়া রাস্তার মাথার জননী কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে এসব ঔষুধ জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব।

তিনি জানান, ঔষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনহীন, বৈধ কাগজপত্র ও মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব ঔষুধ কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে পিকআপ ভ্যানযোগে মহেশখালী নতুন বাজারস্থ মো. নুর হোসেনের মালিকানাধীন মায়ের দোয়া ফার্মেসিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঔষুধ গুলো জব্দ করা হয়।

তিনি আরো জানান, কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে এসব ঔষুধ সরবরাহে কৌশল অবলম্বন করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য এসব ঔষুধ মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news