Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
৩০ ডিসেম্বর ২০২৫
০৯:৫৮ অপরাহ্ন

ফটোজার্নালিস্ট কাবিলের স্ত্রী’র মৃত্যুতে বিজয়বাংলা নিউজ পরিবারের শোক প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক: Vijaybangla News family expresses condolences over the death of photojournalist Kabil's wife

 বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সদস্য ও দৈনিক গণধ্বনি পত্রিকার ফটোজার্নালিস্ট মোঃ কাবিল হোসেনের স্ত্রী কবিতা পারভীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২৫ইং) দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্বামী, দুই মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ যোহর খুলিপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। 

বিজয়বাংলা নিউজ পরিবারের শোক:-

এদিকে, ফটোজার্নালিস্ট মোঃ কাবিল হোসেনের স্ত্রী’র মৃত্যুতে বিজয়বাংলা নিউজ পরিবারের পক্ষথেকে মরহুমার রুহের মাগফেরাত কামনা  এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news