Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ৩১ ডিসেম্বর ২০২৫ | ০২:৪০ অপরাহ্ন

বৃক্ষরোপণে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ফলচাষি মতিউর রহমান আর নেই

নিজেস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ শহরের নতুন হুজরাপুর মহল্লার বাসিন্দা  মনামিনা কৃষি খামারের স্বত্ত্বাধিকারী মতিউর রহমান (৫৮) আর নেই। বুধবার দিবাগত রাত তিনটার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ শহরের খালঘাট গোরস্থানে জানাজার নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে  অসুস্থ ছিলেন। তিনি নাচোল উপজেলার খোলসি গ্রামের আফতাব উদ্দীনের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃক্ষরোপণে তিনি ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় পুরস্কারসহ নানা পুরষ্কার অর্জন করেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জে কমলা ও মাল্টাসহ বিভিন্ন জাতের আম চাষে সাফল্য অর্জন করেছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও উদীচী শিল্পী গোষ্ঠী,  চাঁপাইনবাবগঞ্জের সহসভাপতি ছিলেন।  তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা গভীর শোক প্রকাশ করেছে। 

মনামিনা কৃষি খামারের স্বত্ত্বাধিকারী মতিউর রহমান (৫৮) আর নেই।