রাজশাহীতে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগরীর টিবাপাড়া গৌরস্থান ঈদগাহ মাঠে ২৩ ,২৪ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা এ্যাড. এরশাদ আলী ঈসা, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এখলাস উদ্দিন রমিসহ মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা । জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্র রাখেন বীর মুক্তিযোদ্ধা বিএনপি নেতা এ্যাড. এরশাদ আলী ঈসা।বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মী, আইনজীবী সাংস্কতিক ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরে মানুষ ।
জানাজা দোয়া ও মোনাজাতপরিচালনা করেন আলহেলাল জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মৌওলানা আব্দুল মালেক। এ সময় উপস্থিত সকলের মধ্যে শোক বিরাজ করতে দেখা যায় ।