Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০১ জানুয়ারি ২০২৬
০৭:৪৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Prayer mahfil held to pray for the eternal peace of Begum Khaleda Zia

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের মা, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাই কোরআন খতম ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বৈকাল উপজেলার ৩নং রাধানগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে সভাপতিত্ব করেন অত্র পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান।

উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  এর গোমস্তাপুর উপজেলা শাখার আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান,গণ্যমান্য ব্যক্তি মোজাম্মেল হক, আক্কেলপুর মাদ্রাসার হাফেজীয়া মাদ্রাসার প্রধান আবু তাহের, ইউপি সদস্য নুরুল ইসলামসহ অত্র পরিষদের মেম্বারগণ ও এলাকার  সবস্তরের মানুষ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news