Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ প্রকাশ

অনলাইন ডেস্ক Bangladesh expresses concern over Venezuela incident

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে‌ছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ যে-কোনও দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে কূটনৈতিক তৎপরতা এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোর প্রতি তার অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ বিশ্বাস করে, শান্তি ও আলোচনার মাধ্যমেই সব ধরনের বিরোধ সমাধান করা সম্ভব। 

এদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে। আটকের পরপরই তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প জানান, আটককৃতদের মার্কিন বিচারের মুখোমুখি করা হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news