
রাজশাহী মহানগরীর ও আশেপাশের অঞ্চলে শীতের তীব্রতায় জনজীবন বিপদগ্রস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা এ সমস্যায় আক্রান্ত হচ্ছে।বেশি আক্রান্ত বয়স্ক ও শিশুরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।বিভিন্ন সামাজিক সংগঠন শীতের তীব্রতা থেকে রক্ষা পাবার ব্যাপারে সচেতনতা চালাচ্ছে
শীর্তাতদের মাঝে বিতরন করা হচ্ছ্র শীতবস্ত্র। ডায়রিয়া স্ট্রোক হার্টঅ্যাটাক এর প্রকপ বেড়ে গেছে।অনেক প্রয়োজনীয় ঔষধ না পাওয়ায় সমস্যায় পড়ছেন আক্রান্তরা। ৬ ই জানুয়ারী মঙ্গলবার দুপুরের দিকে অল্প সময়ের জন্য রোদের দেখা পেলেও আবার কুয়াশায় তা ঢেকে যায়।সন্ধ্যা ৬ পযর্ন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস শীতের প্রকপ থেকে রক্ষা পেতে শীত বস্ত্র বিক্রির দোকানে প্রচুর ক্রেতার ভীর বাড়ছে। হিমশিম খাচ্ছে বিক্রেতারা।