Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ জানুয়ারি ২০২৬
১১:২৩ পূর্বাহ্ন

পূর্বাঞ্চল রেলে একদিনে জরিমানাসহ ভাড়া আদায় ৪ লাক্ষ টাকা

নিজেস্ব প্রতিবেদক: 4 lakh rupees

একদিনে ৬৪টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ১ হাজার ৯৪৫ জন যাত্রীকে শনাক্ত করে  পূর্বাঞ্চল রেলওয়ে। পরে তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা।

বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফাইড পেইজে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ৬ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৪ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৪টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ২ হাজার ৭৩৫ জনকে।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৪ হাজার ৪৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮০ টাকা। সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯১০ টাকা। ওইদিন মোট ২ হাজার ৭৩৫টি টিকিট যাচাই করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news