Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ জানুয়ারি ২০২৬
০৫:২৯ অপরাহ্ন

ডাকাত আবছার ও রহিমের সহযোগী গ্রেফতার রিয়া, অস্ত্র-গুলি উদ্ধার

* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Riya, an associate of robbers Abshar and Rahim, arrested

বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ কক্সবাজারের রামু থানা ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার ৭ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল সাড়ে ৬টায় অভিযানকালে স্থানীয় নুর মোহাম্মদ এর মেয়ে জেসমিন সুলতানা রিয়ার (২০) বসতঘরে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় তৈরি এলজি, ২টি পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত কার্তুজের খোসা, ১টি বড় বন্দুকের বাটের অংশ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে রিয়াকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়া জানায়, উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার এবং ডাকাত রহিমের ব্যবহৃত। এছাড়াও গ্রেফতার রিয়া উক্ত ডাকাত দলের বিভিন্ন অপকর্মে সহযোগী হিসেবে জড়িত।

দৈনিক স্বদেশ প্রতিদিনকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস এবং রামু থানা অফিসার ইনচার্জ জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news