সর্বনিম্ন তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহী। গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় জেলার তাপমাত্রা ছিলো মাত্র ৭ ডিঃ সেঃ,৭ জানুয়ারী ছিলো ৮ ডিঃসেঃ আর ৮ জানুয়ারী ১২ ডিঃসেঃ।তবে কুয়াশার ঘনত্ব তেমন না থাকলেও হাল্কা বাতাসে হাড়কাঁপানো হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়ে গেছে বহুগুণ।
শীতের তীব্রতায় রাজশাহী জেলার জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। শহর ও গ্রামের চিত্রে তেমন কোনো পার্থক্য নেই—সবখানেই শীতের প্রভাব স্পষ্ট। বিশেষ করে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন।
রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বর,বাসটার্মীনাল এলাকা,রেলগেট সহ বিভিন্ন এলাকায় দেখা যায় মানবিক বিপর্যয়ের দৃশ্য। তীব্র ঠান্ডায় অনেক অসহায়ত্বের মত রাত কাটায় এমন দৃশ্য নিত্য দিনের।
দেখলে মায়া লাগে এক টুকরো গরম কাপড়ের অভাবে হিমেল হাওয়ায় বস্তা পলেথিন গায় দিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। বাহিক্য দৃস্টিতে এদের অসহায় মনে হলেও এরা প্রকৃত কম্বল ব্যবসায়ী।ব্যাক্তি উদ্দোগ বা প্রতিষ্টান গুলোর দেয়া কম্বল গুলো ওরা তাৎক্ষণিক বিক্রি করে দেয়।আবার নেয়ার জন্য খালি গায়ে শুয়ে পড়ে।প্রতি রাতে এরা প্রতি জন ৫/৭ টি কম্বল পেলেও এরা থাকে শীত বস্ত্রহীন।
এই কম্বল গুলো ক্রয়ের জন্য তাদের রয়েছে নিদৃষ্ট খদ্দর।তারা নাম মাত্র দাম দিয়ে কিন তারা।
সূত্র মতে সেনাবাহিনী ও বিজিবির দেয়া কম্বল গুলো খুব উন্নত মানের।যার বাজার দর হাজার টাকার মত।এগুলো বিক্রয় হয় মাত্র ২৫০ থেকে ৩০০ টায়।মাজারি মানের কম্বল যেগুলোর বাজার দর ৩ থেকে ৪ শত টাকা, সে গুলো বিক্রয় হয় ১৫০ থেকে ২০০ টাকায়।আর নিম্ন মানের গুলো ১০০ টাকায় বিক্রয় হয়।
স্থানীরা দোকানদাররা বলেন,এরা কম্বল ব্যবসায়ী।এরা প্রতি রাতে ৪/৫ টি কম্বল পায় এবং সাথে সাথে বিক্রি করে দেয়।
তারা আরো বলেন,এদের কম্বল না দিয়ে,রিক্সা চালক,দিনমজুর, বাড়ীর পাশের এতিম ও গৃহকর্মীদের দেয়া উচিৎ বলে মনে করেন তারা।
স্থানীয়রা আরো জানান, শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। তবে জীবিকার তাগিদে দিনমজুর ও ভাসমান মানুষ বাধ্য হয়ে এই প্রচণ্ড শীতেও কাজের সন্ধানে বের হচ্ছেন,এদের কম্বল দেয়া যায়।